৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: সংগৃহীত
দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
