আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের আট বিভাগেই আজ দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু এলাকায় হালকা বজ্রপাতও হতে পারে। দুপুর ২টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন জেলার আবহাওয়ায় বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি জানান, বুধবার দুপুর ২টা থেকে রাত ১২টার মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় হালকা মাত্রার বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : একনেক সভা কী, কীভাবে কাজ করে
রাজশাহী বিভাগ: বিভাগের সব জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সব জেলার ওপরও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: বিকেল ৫টার আগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে বিকেল ৫টা থেকে রাত ১২টার মধ্যে বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বিভাগের কোনো কোনো জেলায় হালকা মাত্রার বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা বিভাগ: মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও রাজবাড়ী জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার কোনো কোনো উপজেলায় হালকা বৃষ্টি হতে পারে।
