×

বিশ্ববাণিজ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দামে বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে দ্রুত পতন দেখা গেছে। কয়েক ঘণ্টার মধ্যেই তেলের দাম প্রায় ১৪ শতাংশ কমে যায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই ১৫ দিন হরমুজ প্রণালি সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রণালি অতিক্রমের আগে ইরানের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমোদন নিতে হবে।

এই দুই ঘোষণার পরপরই তেলের বাজারে প্রভাব পড়ে। বাজার সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে বুধবার রয়টার্স জানায়, যুদ্ধবিরতি ও হরমুজে অবরোধ শিথিলের খবরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ৯৪ দশমিক ৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। এতে প্রতি ব্যারেলে দাম কমেছে ১৪ দশমিক ৮৪ ডলার।

আরো পড়ুন : যুদ্ধবিরতি ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার

অন্যদিকে, অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতি ব্যারেলে এর দাম হ্রাস পেয়েছে ১৬ দশমিক ১৩ ডলার, যা শতাংশের হিসাবে ১৪ দশমিক ৩৭ শতাংশ পতন।

জ্বালানি বাজার বিশ্লেষকরা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বৈশ্বিক তেল বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে অবরোধ শিথিল হওয়া বাজারের জন্য খুবই ইতিবাচক সংকেত। উত্তেজনা কমার এই প্রাথমিক ধাপটি আশাব্যঞ্জক। তবে এখনো বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি, এবং স্থিতিশীলতা আনতে আরো সময় ও পদক্ষেপ প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App