×

বিশ্ববাণিজ্য

টানা চতুর্থ দিন তেলের দাম ঊর্ধ্বমুখী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

টানা চতুর্থ দিন তেলের দাম ঊর্ধ্বমুখী

ছবি : সংগৃহীত

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরো বেড়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। খবর দ্য ডনের।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ২ ডলারে পৌঁছায়।

আরো পড়ুন : দেশের বাজারে দুই দফা কমে আজ স্বর্ণের দাম কত?

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বাজারে তেল কেনার প্রবণতা আরো জোরালো হয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো এখনো কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সাধারণভাবে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কম বলে মনে করা হলেও, সংঘাতের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৮৭ ডলার পর্যন্ত উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App