×

বিশ্ববাণিজ্য

তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছুঁইছুঁই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছুঁইছুঁই

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে ব্যারেলপ্রতি তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯.৬৩ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩.৯১ ডলারে উঠেছে।

এর আগে মঙ্গলবারও উভয় সূচকের দাম এক ডলারের বেশি বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দিন শেষ করে। এর পরদিনও বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ কমে যাওয়াকে তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বাড়ার খবর এলেও সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। এরপর মঙ্গলবারও দাম বাড়ে এবং বুধবার সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য সরবরাহ ঝুঁকি তেলের বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। ফলে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে দেখা যাবে কখন

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে দেখা যাবে কখন

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App