×

বিশ্ববাণিজ্য

কমল জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

কমল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

টানা এক সপ্তাহের অস্থিরতার পর বিশ্ব বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা এবং সৌদি আরবে হুথিদের হামলাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দর ৭৪ সেন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে যায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। প্রতি ব্যারেলে ৮১ সেন্ট বা ০ দশমিক ৮৬ শতাংশ কমে এটির দাম দাঁড়ায় ৯৩ দশমিক ৮০ ডলার।

আরো পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সবজির বাজারে আগুন

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক তেলের বাজারে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা দিয়েছিল। একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিন শেষে ব্রেন্টের দর ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দর ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।

বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে ডব্লিউটিআইয়ের বাজারে ছিল বিপরীত চিত্র। এর আগে টানা ছয় কার্যদিবসে পণ্যটির দাম মোট ১৩ শতাংশ কমেছিল।

চলতি সপ্তাহে এ পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৬ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। এর সঙ্গে সৌদি আরবের তেল সরবরাহের বিকল্প ব্যবস্থা এবং হুথিদের সঙ্গে সংঘাতের ঘটনাও বাজারে দামের ওপর প্রভাব ফেলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে: পেট্রোবাংলা

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে: পেট্রোবাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App