সতর্কতা
ব্যারেলপ্রতি ২০০ ডলার হতে পারে তেলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে এর দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে গিয়ে ঠেকতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় পণ্যবাণিজ্য প্রতিষ্ঠান ভিটোল গ্রুপের প্রধান নির্বাহী রাসেল হার্ডি।
মঙ্গলবার (৬ অক্টোবর) লন্ডনে অনুষ্ঠিত এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। রাসেল হার্ডি জানান, গত ৭ থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি বিশ্ববাজারে সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন: ইরানিদের ‘বৈরী গণমাধ্যমে’ অংশ নেওয়া-সাক্ষাৎকার নিষিদ্ধ
তিনি আরও বলেন, ট্যাংকারযোগে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন ১ কোটি থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহের এই ধারাবাহিকতা বজায় না থাকলে, পশ্চিমা দেশগুলোর অপর্যাপ্ত মজুত এবং আসন্ন শীত মৌসুমের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার চরম অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।
এদিকে, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের তেল সমন্বয় গ্রুপ বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় জরুরি বৈঠকে বসছে। জোটের সর্বশেষ অবস্থান ও করণীয় নির্ধারণেই এই সভা আহ্বান করা হয়েছে।
সূত্র: আল জাজিরা।
