×

পুরনো খবর

যে কারণে ডিম খাওয়া দরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ০৩:৫০ পিএম

যে কারণে ডিম খাওয়া দরকার
প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম থাকে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এই এক ডিম দিয়েই তৈরি করা যায় অসংখ্য রকমের খাবার। ডিমে রয়েছে প্রোটিন। অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবারের তুলনায় এর দামও কম। ডিম তো খাওয়া হয়ই। কেন খাই, সেকথাই চলুন জেনে নেই- ডিম পুষ্টিগুণসমৃদ্ধ একটি খাবার। ডিমের মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, বি৫, বি১২, বি৬, ডি, ই, কে, ফোলেট, ফসফরাস, সেলিনিয়াম, ক্যালিয়াম ও জিংক। প্রতিটি ডিমের মধ্যে রয়েছে পাঁচ গ্রাম প্রোটিন। তাই বডিবিল্ডার্সরা প্রতিদিন ডিম খান। ডিমের মধ্যে রয়েছে জিক্সাথিন ও লুটেইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। ডিম খাওয়া চোখের জন্য ভালো। ডিম চোখের ছানি প্রতিরোধে করে। বেশিরভাগ খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ কোলিন থাকে না। ডিম হচ্ছে এমন একটি খাবার যাতে কোলিন কোষের মেমব্রেন তৈরিতে সাহায্য করে। তাই নিয়মিত খাওয়া ভালো। ডিমের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভালো চর্বি। অনেকে ভাবেন, সব চর্বিই খারাপ। কথাটি সঠিক নয়। স্বাস্থ্যকর চর্বিও রয়েছে। এটি শরীরের জন্য ভালো। অনেক রোগীর ক্ষেত্রে প্রতিদিন ডিম খেতে মানা করা হয় বা ডিমের কুসুম খেতে নিষেধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App