×

বিনোদন

পিস্তল বের করে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২২, ১২:০৭ এএম

পিস্তল বের করে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন হয় প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে। এই বিয়ের অনষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

বিয়েতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে এ তথ্য। তারা জানান, আমরা যতটুকু জানি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত হয়। এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও চান ওমর সানী। ডিপজল উভয়কে ঠাণ্ডা থাকতে বলে দিয়েছিলেন। উভয়কে উভয়ের থেকে দূরে থাকার পরামর্শও দেন।

তবে এ ঘটনা ওখানেই থেমে থাকেনি। ডিপজলের ওই সমাধান ওমর সানীর ভালো লাগেনি। মেনেও নেননি।  তাই জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়েই চড় মেরে বসেন এবং বলেন তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব না করতে। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।

সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’

পরে উভয়কে ডিপজল থামিয়ে পরিস্থিতি শীতল করেন।  তবে শনিবার রাতে এ ঘটনার বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো ঘটনা অস্বীকার করে বলেন, এটা মিথ্যা খবর। এমন কোনো ঘটনাই বিয়েতে ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App