×

জাতীয়

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, কোনো শ্রমিক এই আন্দোলনের সঙ্গে জড়িত বলে তারা মনে করেন না। একইভাবে কোনো শ্রমিক সংগঠনও জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে তাদের মজুরি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, শ্রমিকদের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পোশাক কারখানার মালিকদের উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানানো হবে, যাতে কোনোভাবেই রপ্তানি খাতে সংকট তৈরি না হয়। মালিকদের শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কারখানার কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোববার হঠাৎ করে কিছু মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। তবে আগামী দিনগুলোতে তারা কারখানা বন্ধ রাখবেন না বলে সরকার আশা করছে।

মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের চেয়ারম্যান এ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন। তবে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি যেন বিশেষভাবে বিবেচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এর আগে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

তিনি জানান, সরকার আগেই সংবাদমাধ্যম, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় নতুন মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App