×

ব্যবসা-বাণিজ্য

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

ছবি: সংগৃহীত

দেশের ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

ড্রয়ে তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে জিতেছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০৩৪৮১৮৭, ০৬২৪০১৭, ০৭২৯৪০০, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০৩৫৯৭৮১, ০৬৩৫৬৫০, ০৭৩১৬৬৬, ০০৪৫৩১৩, ০২৩২২৫২, ০৪৫৮৫০৫, ০৬৪১১৯২, ০৭৬৮৭৯৫, ০০৪৮৫০৩, ০২৩৮৫৭০, ০৫৪০৮৭১, ০৬৫৮৫০২, ০৭৮৪৪৩৫, ০০৯১৯২৮, ০২৪৫৩১১, ০৫৭৮০৮৮, ০৬৬০৭২৩, ০৮৬৪০৭৮, ০০৯৬১২১, ০২৭১৬৯৭, ০৫৮২৯৫৬, ০৬৯৭১৭৭, ০৮৬৬৪৯১, ০১৪৬৮৯৩, ০২৮৪৪২১, ০৫৯৭৩৭৮, ০৭০০৩৬১, ০৮৮৪৬২৩, ০১৬০০৮৬, ০৩০৩০০৮, ০৬১৩৬০২, ০৭২০৩৩৯ এবং ০৯০৪৭৯৫।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। উদাহরণস্বরূপ- প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে, সেই সংখ্যার প্রাইজবন্ড উল্লিখিত প্রতিটি সিরিজের প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।"

নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় এসেছে। এ ক্ষেত্রে বিক্রির তারিখ হিসাব করা হলেও ড্রয়ের দিন গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।

পুরস্কারের অর্থ উত্তোলনের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, বিজয়ীদের প্রাপ্ত অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App