×

দুর্ঘটনা

আশুলিয়ায় লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম

আশুলিয়ায় লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় লরি চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মাঝ দিয়ে চলার সময় হঠাৎ উল্টে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা লরির নিচে চাপা পড়ে রিকশাটি। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরো পড়ুন : ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত একজনের চিকিৎসা চলছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরির চাপায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে নিলে আরো দুজনের মৃত্যু হয়। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App