×

ফুটবল

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিকেরা। ম্যাচের ৮৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি হামজা চৌধুরীর দল।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো গোলের সুযোগটি আসে ২২ মিনিটে। ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে বল পেয়ে জোরালো শট নেন রাকিব হোসেন। তবে তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে এলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা। অন্যদিকে, পাকিস্তানের একটি শটও গোলপোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায় দুই দল। তবে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না। ম্যাচের শেষ দিকে যখন সমর্থকেরা বাংলাদেশের গোলের অপেক্ষায়, তখনই ৮৫ মিনিটে গোল করে এগিয়ে যায় পাকিস্তান।

শেষ পাঁচ মিনিটে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারে ২০০৫ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। অন্যদিকে, জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App