×

দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:১৭ পিএম

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল।

তিনি জানান, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের ওপর উল্টে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশুটির বয়স প্রায় ৮ বছর বলে জানা গেছে।

দুর্ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App