×

আফ্রিকা

পাহাড় থেকে পড়ে আহত ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ এএম

পাহাড় থেকে পড়ে আহত ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

দক্ষিণ আফ্রিকায় পাহাড়ে হাইকিং করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

নববর্ষ উদযাপন করতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে জেমিমা সেখানকার লায়ন্স হেড পর্বতে হাইকিং করার সময় পায়ে আঘাত পেয়েছেন। এরপর তাকে কেপটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর জিও টিভির।

দুর্ঘটনার খবর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেন জেমিমা। তিনি লিখেছেন, কেপটাউনে উৎসবের ছুটি। ২০২৫ সালের উত্থান-পতন দুটিই আলিঙ্গন করছি। শুভ নববর্ষ সবাইকে।


তিনি জানান, পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে কেপটাউনের লায়ন্স হেড পর্বতের চূড়ায় গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। এ সময় পা পিছলে গড়িয়ে পড়েন।

পোস্টে কেপটাউনের মনোরম কিছু দৃশ্যের ছবি শেয়ার করেছেন জেমিমা। এছাড়া একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, লায়ন্স হেড পর্বত সাউথ আফ্রিকার টেবিল মাউন্টেন ও সিগন্যাল হিল এর মাঝে অবস্থিত। মনোরম দৃশ্যের কারণে পর্বতারোহী ও পাহাড় প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে এই পর্বত। সমুদ্র থেকে ৬৬৯ মিটার (২১৯৫ ফুট) উচ্চতায় অবস্থিত এ পর্বত।

১৯৯৫ সালের ১৬ মে প্যারিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও জেমিমা। সুলাইমান ইসা খান ও কাসিম খান নামে দুটি পুত্র সন্তান আছে এই দম্পতির। নয় বছর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

জেমিমা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নির্মিত তথ্যচিত্র প্রচারিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App