×

এশিয়া

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প; ভারত-পাকিস্তানেও অনুভূত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প; ভারত-পাকিস্তানেও অনুভূত

ফাইল ছবি

আফগানিস্তানে আজ শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও এই ভূমিকম্পে কেঁপে ওঠে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানে এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের ফলে উত্তর ভারতের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দু কুশ অঞ্চল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

রেড ক্রসের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া হেরাতসহ দেশটির বিভিন্ন অংশের ওপর দিয়ে প্রধান ফল্ট লাইনগুলো চলে যাওয়ায় সেখানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি থাকে।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App