×

এশিয়া

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’। ধীরগতিতে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের সম্ভাব্য প্রভাব থেকে নিরাপদ থাকতে আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৫০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে শিল্পখাতেও প্রভাব পড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা সাময়িকভাবে তাদের ৯টি কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত করেছে।

আরও পড়ুন : মাঠে গড়াচ্ছিল ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল খেলোয়াড়ের

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। ঝড়টি প্রবালসমৃদ্ধ ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টাইফুনের কারণে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে অতিভারি বৃষ্টির একটি নির্দিষ্ট ব্যান্ড গঠিত হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং কাঁচা-পাকা ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন : হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

টাইফুনের প্রভাব ইতোমধ্যে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুতেও পড়তে শুরু করেছে। কুমামোতো অঞ্চলে গত সপ্তাহে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় সাত হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এর মধ্যেই ঝড়ের পাশাপাশি ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকায় দুর্গতদের জন্য হিটস্ট্রোকের ঝুঁকিও বেড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App