×

আন্তর্জাতিক

মাঠে গড়াচ্ছিল ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল খেলোয়াড়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

মাঠে গড়াচ্ছিল ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল খেলোয়াড়ের

ছবি: সংগৃহীত

ফুটবল ম্যাচ চলছিল পুরোদমে। খেলায় মগ্ন ছিলেন মাঠের খেলোয়াড়রা। ঠিক সেই সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্য। থাইল্যান্ডে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও নয়জন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতের সঙ্গে সঙ্গে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ক্রীড়াঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৫ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে ঘটেছে এ ঘটনা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

আরো পড়ুন: উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদনে বলা হয়েছে,বুধবার থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের সান্তিফাপ স্টেডিয়ামে গোলোক কাপ আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলা চলাকালেই স্টেডিয়ামে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত মাঠে আঘাত হানলে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় আরও নয়জন আহত হন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ার খেলোয়াড়ও রয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পরপরই আয়োজকরা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

থাইল্যান্ডে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ কারণে দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়মিতভাবে বজ্রসহ বৃষ্টির সময় খোলা মাঠ, উন্মুক্ত স্থান এবং ক্রীড়া কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকে, যাতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।

বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি নিয়মিত দুর্যোগ। এ কারণে দেশটির সরকারের পক্ষ থেকে নিয়মিতই বৃষ্টিপাতের সময় লোকজনকে বাইরে বের না হওয়া বিষয়ক সতর্কবার্তা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

শাবনূরের রহস্যময় বার্তা ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App