×

আওয়ামী লীগ

মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিল থেকে যুবলীগ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিল থেকে যুবলীগ সদস্য গ্রেপ্তার

ছবি: ফেসবুক ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন আওয়ামী লীগের মিছিল হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং মোড় এলাকায় এ মিছিল হয়।

ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সম্মিলিত ব্যানারে কয়েক মিনিট স্থায়ী এই ‘ঝটিকা’ ঝটিকা মিছিলে পুলিশের টহল দল হানা দিয়ে খোকন গাজী নামের যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর নেতৃত্বে টহল ডিউটিতে থাকা পুলিশ দল ঘটনাস্থলে হানা দেয়।

এসময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক যুবলীগ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। খোকন ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকার মৃত সুলতান কাজীর ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যানারটিতে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি ও ‘বিক্ষোভ মিছিল’ লেখা ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া বাদবাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App