×

আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৫ এএম

আওয়ামী লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহর মৃত্যু

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম রহমতুল্লাহ আর নেই। দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা এ সংসদ সদস্য বুধবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান।

স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস থেকে মিজানুর নামে একজন জানান, ভোরে এ. কে. এম রহমতুল্লাহ মারা গেছেন। সকালেই পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

এ. কে. এম রহমতুল্লাহর ভাগিনা ফারুক হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আজ রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।’

বুধবার (৩ জুন) বিকাল ৪টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে বলেও জানান তিনি।

সাবেক এই সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

৬ বারের এই সংসদ সদস্য ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-৫ সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন। একই আসন থেকে ২০২৪ সালে ঢাকা-১১ আসনটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।ছেন।

এর আগে ২০১৬ সালের ১০ এপ্রিল তিনি ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App