×

বিনোদন

কে এই সামিরা খান মাহি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

কে এই সামিরা খান মাহি?

মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা, ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি, আর এবার সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি। বলছি সামিরা খান মাহির কথা।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে নতুন করে আলোচনায় এসেছেন এই মডেল ও অভিনেত্রী। তবে তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পথচলা।

মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

জন্ম ও পরিচয়

সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। সিলেটে শৈশব কাটলেও তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।

মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীতCaption goes here.

যেভাবে শুরু শোবিজে পথচলা

২০১৪ সালে একটি মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মাহি। এরপর ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি এবং টিকটকে সক্রিয় উপস্থিতির কারণেও পরিচিতি পান তিনি।

মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

যেসব নাটকে অভিনয় করেছেন

ছোট পর্দায় একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন মাহি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘ওভারট্রাম্প’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

মিস ইউনিভার্সের মুকুট জয়

শোবিজে পথচলার নতুন অধ্যায় শুরু হয়েছে মাহির। গত ৭ নভেম্বর ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর আসরে বিজয়ী নির্বাচিত হন তিনি। গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় পরিয়ে দেন বিজয়ের মুকুট।

মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

এবার বিশ্বমঞ্চে মাহি

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

বিজয়ের পর মাহি জানিয়েছেন, দেশের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য। বাবা-মায়ের অনুপ্রেরণা নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চান তিনি। মডেলিং ও অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় সামিরা খান মাহি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App