×

আওয়ামী লীগ

মীরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

মীরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল

ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সময়, অংশগ্রহণকারীদের পরিচয় এবং মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদ্য ঘোষিত যুবলীগের মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আছিফুর রহমান শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: আলোচিত সুমন হত্যা মামলা, বাবার পর এবার ছেলে আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিতিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কিনারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয় মিছিল থেকে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলেও ধারণা করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এবং মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App