×

অর্থনীতি

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় বাড়িয়ে দেখানো হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে এবং উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছিল।

ফরেনসিক অডিটের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কখনো ৭ শতাংশের বেশি, আবার কখনো এর কাছাকাছি দেখানো হয়েছিল। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশে পৌঁছায়।

তবে করোনা মহামারির বছর ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৫ শতাংশে দাঁড়ায়। পরবর্তী সময়ে অর্থনীতিতে নানা সংকটের প্রভাবে ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার কমতে শুরু করে।

জিডিপি প্রবৃদ্ধির এসব পরিসংখ্যান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালের নভেম্বরে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রকাশিত জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক নয়।

সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তৈরিতে ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বিবিএসের নিজস্ব জরিপ থেকে পাওয়া। এসব তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। এসব তথ্যে গরমিল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর জিডিপি প্রবৃদ্ধির তথ্যে অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।

তিনি বলেন, জরিপের বাইরে থেকে সংগ্রহ করা তথ্যগুলোতে গরমিল ছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। ভবিষ্যতে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

উপদেষ্টা আরও বলেন, সরকারের কাছে জিডিপি কোনো সংখ্যা বা হাতিয়ার নয়। সরকার মানসম্মত ও সঠিক তথ্য নিশ্চিত করতে চায়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈছাআ নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, যা জানাল পুলিশ

বৈছাআ নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, যা জানাল পুলিশ

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

ককটেল আতঙ্কে ঢাবি, যান চলাচল ও প্রবেশে কড়াকড়ি

ককটেল আতঙ্কে ঢাবি, যান চলাচল ও প্রবেশে কড়াকড়ি

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App