×

অপরাধ

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

রোববার (১৬ আগস্ট) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। 

আরো পড়ুন: রানা প্লাজা ‘দুর্নীতি’ রায় পেছাল ভবনের মালিক সোহেল রানাসহ ৮ আসামির

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সব কিছুর নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘ আজ (রোববার) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App