×

আওয়ামী লীগ

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল’ মন্তব্যের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ এতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’

একই সঙ্গে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবির কথা উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। ৪ মাস ২৪ দিন পর খোলা এসব দানবাক্সে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। গণনায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এবারও দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এর আগে গত ২৭ জুন ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া পাওয়া গিয়েছিল বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App