×

পোশাকশিল্প

শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্তে কর্মস্থলে এসে বিপাকে পড়েছেন শ্রমিকেরা। এ নিয়ে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

হঠাৎ ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েন কাজে যোগ দিতে আসা শ্রমিকেরা। অনেকেই কারখানার সামনে গিয়ে ছুটির নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা পরিশোধ না করে কোনো কারণ ছাড়াই কারখানা বন্ধ রাখা হচ্ছে। মালিকপক্ষ নিজেদের অনিয়ম আড়াল করতে শ্রমিকদের দায়ী করছে। আন্দোলনের অজুহাতে সময়মতো বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।

পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কারখানার মালিকেরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App