×

জাতীয়

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনায় একজন করে মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ ও হামের উপসর্গ দেখা গেছে ৮৩১ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, কী লেখা আছে?

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App