×

বরিশাল

বঙ্গোপসাগরে ফের ধরা পড়েছে ৬০ কেজি ওজনের পাখি মাছ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম

বঙ্গোপসাগরে ফের ধরা পড়েছে ৬০ কেজি ওজনের পাখি মাছ

বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের পাখি মাছ। ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের একটি ট্রলিংয়ে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে মাছটিকে এক নজর দেখতে ভীড় করেন স্থানীয় উৎসুক জনতা।  

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম, মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর মাছটি গড়ে ২০০ টাকা কেজি হারে ১২ হাজার টাকায় কিনে নেন।

আরো পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ তিনজন আটক

মেসার্স আব্দুল্লাহ ফিসের স্বত্বাধিকারী ইউসুফ বলেন, দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার গতিতে এসেছে। এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে। আগে আরো বেশি ধরা পড়ত এই মাছ। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাহিরে এর ব্যাপক চাহিদা রয়েচে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App