×

বরিশাল

ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতাকে বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম

ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতাকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

রহমতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. নিজাম হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার দুপুর দেড়টায় রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এনামুলের নিজ বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,এনামুল হাওলাদার নিজ বাসভবনকে ইয়াবা বিক্রির নিরাপদ আস্তানায় পরিণত করেছিলেন। পরিবারের নিষেধ অমান্য করেই তিনি দীর্ঘদিন এই কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে তার কাছে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। অপরাধ নিশ্চিত হওয়ার পর ডিএনসি কর্মকর্তারা ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে এনামুলের ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঘরে বসেই বিএনপি নেতার ইয়াবা কারবার, ক্রেতা সেজে গেলেন ডিএনসি কর্মকর্তারাঘরে বসেই বিএনপি নেতার ইয়াবা কারবার, ক্রেতা সেজে গেলেন ডিএনসি কর্মকর্তারা।

এদিকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কার্যক্রমে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App