×

বরিশাল

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রতিবন্ধী ইকবাল হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক সিকদারের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৮ মে) সকালে দুই দিনের রিমান্ড শেষে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রড, জিআই পাইপ ও লাঠিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল জানান, নলছিটির নাচনমহল এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হত্যাকাণ্ডে ব্যবহৃত রড, জিআই পাইপ ও লাঠি উদ্ধার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় প্রধান আসামি রাজ্জাক সিকদার হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে তার দেখানো স্থান থেকেই এসব আলামত জব্দ করা হয়।

পুলিশের অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর ভাষ্য, প্রতিবন্ধী ইকবালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নাচনমহল এলাকায় প্রতিবন্ধী ইকবালকে বর্বরভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজ্জাক সিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটকের আগে পুলিশকে যা বললেন অভিজিৎ

আটকের আগে পুলিশকে যা বললেন অভিজিৎ

অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App