×

বরিশাল

বরিশাল

বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

কোনো পূর্বঘোষণা ছাড়াই বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, দপ্তরের অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত। তবে কয়েকজন কর্মচারীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। কর্মকর্তাদের অনুপস্থিতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দপ্তরের সার্বিক কার্যক্রম ও উপস্থিতি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দপ্তরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং উপস্থিতি সংক্রান্ত তথ্য নথিভুক্ত করেন। সরকারি সেবার মান, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, “আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। সরকারি দপ্তরে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, জনগণ যেন সঠিকভাবে সরকারি সেবা পায়, সে লক্ষ্যে বিভিন্ন দপ্তরে নিয়মিতভাবে আকস্মিক পরিদর্শন চালানো হবে। পরিদর্শন শেষে তিনি স্পিডবোটে করে মেহেন্দীগঞ্জের উদ্দেশে রওনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App