×

বরিশাল

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীর আশোকাঠী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় এবং পরে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে বাসে থাকা নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে মহাসড়কের আশোকাঠী নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ‘বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স-মিলের মধ্যে ঢুকে পড়ে। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়।’

তিনি আরো বলেন, ‘খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।’ 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ‘দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App