×

বরিশাল

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে হাসান গাজী (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাত্তার গাজীর ছেলে। এর আগে সকাল ৮টার দিকে উপজেলার তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে কাজ করতে গিয়ে হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন।

নির্মাণশ্রমিক হাসান গাজী পেশাগত কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে শ্রমিকের কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এক ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে আসার আগেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App