×

চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

আবছার চৌধুরী। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা আবছার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আবছার চৌধুরী একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনৈক সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ফার্নিচার দোকানে বসা ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী এসে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

পরে স্থানীয়রা গুরুতর আহত আবছার চৌধুরীকে উদ্ধার করে স্থানীয় মনাএম হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত আবছার সাংবাদিকদের বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মো. কাদের ও মো. হারেছ নামে দুজন জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হলে হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা যাবে উল্লেখ করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণে আবছার চৌধুরীর ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার নামে এক ব্যক্তির দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App