×

বরিশাল

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

Icon

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশালাকার ‘রাজা ইলিশ’। পরে আঞ্জুরহাট বকসী মৎস্য ঘাটে আয়োজিত উন্মুক্ত নিলামে (ডাক) মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বকশি মৎস্য ঘাটের সাজ মৎস্য আড়তে জেলেরা নিয়ে আসে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে জালে অন্যান্য ছোট মাছ ও ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। চরাঞ্চলের জেলে ও ব্যবসায়ীদের কাছে এ আকারের বড় ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আরো পড়ুন: থানচিতে জুম চাষে কড়াকড়ি, পাহাড়ি সড়ক রক্ষায় পদক্ষেপ

বকশী মৎস্য ঘাট সূত্রে জানা গেছে, নাসির মাঝি ও তার সঙ্গীরা মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় শিবচর সংলগ্ন জলসীমায় জাল ফেললে বৃহস্পতিবারে (৬ আগস্ট) বিকেলের দিকে অন্যান্য মাছের সঙ্গে বিশালাকার এই ইলিশটি ধরা পড়ে। পরবর্তীতে শুক্রবার (৭ আগস্ট) সকালে জেলেরা মাছটি বকশী মৎস্য ঘাটের সাজ মৎস্য আড়তে নিয়ে আসেন।

ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ বলেন, ঘাটের ব্যাপারী ও পাইকারদের সামনে হাকডাকে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়তদার মো.আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

​মৎস্য ব্যবসায়ী আকবর বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় সাইজের ইলিশ মাছের ব্যাপক চাহিদা। আকবর আরও বলেন, মাছটি আমরা অন্যান্য ইলিশের ঝুরির সঙ্গে ঢাকায় চালান করব। ঢাকায় আরও ভালো লাভে বিক্রি হবে। বর্তমানে ইলিশের সরবরাহ একটু কম থাকায় বাজারে সব ধরনের মাছের দাম একটু বেশি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

রোনাল্ডোর সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ, ছিলেন এক পুরুষও!

রোনাল্ডোর সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ, ছিলেন এক পুরুষও!

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App