×

বরিশাল

ব্রিজের বদলে সাঁকো উদ্বোধন, সমালোচনার মুখে বিএনপি নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

ব্রিজের বদলে সাঁকো উদ্বোধন, সমালোচনার মুখে বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও শেষ পর্যন্ত লাল ফিতা কেটে বাঁশ ও সুপারিগাছ দিয়ে তৈরি অস্থায়ী একটি সাঁকো উদ্বোধন করে আলোচনা ও সমালোচনার মুখে পড়লেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বরিশালের উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে স্থানীয়দের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন মো. শহিদুল ইসলাম খান।

স্থানীয়দের ভাষ্য, উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতুর প্রয়োজন থাকলেও আগের সরকারের সময়েও সেখানে কোনো সেতু নির্মাণ হয়নি। পরে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশ ও সুপারিগাছ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান।

আরো পড়ুন: ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

উদ্বোধন উপলক্ষে সাঁকোটিকে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়। পাশাপাশি আয়োজন করা হয় ঢোল-বাদ্য এবং বয়াতিদের গান। অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় নারী-পুরুষদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

পরে উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। ঘটনাটি নিয়ে নেটিজেনদের কেউ প্রশংসা, আবার কেউ সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ‘উন্নয়নের নামে লোকদেখানো আয়োজন’ উল্লেখ করে প্রশ্ন তুলেছেন—যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কতটা কমানো সম্ভব। অন্যদিকে, অনেকে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বলেন, ‘সাঁকোটি উদ্বোধনের আগাম কোনো প্রস্তুতি আমার জানা ছিল না। এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছিল বলে স্থানীয়রা নিজেরাই সুপারিগাছ ও বাঁশ দিয়ে এটি তৈরি করেন।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা জড়ো হয়ে আমাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত দেড় থেকে দুই শত মানুষ লাল ফিতা ধরে আমাকে কাটার অনুরোধ জানালে আমি তা কাটি। এর মধ্যেই গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এটি সম্পূর্ণ এলাকাবাসীর উৎসাহে ঘটেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত ৩০০ শিশু

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত ৩০০ শিশু

‘সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়’

‘সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়’

হরমুজ চুক্তি হলেই উঠবে ইরানি বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্র

হরমুজ চুক্তি হলেই উঠবে ইরানি বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App