×

জাতীয়

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর দাপ্তরিক ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস শেল) আমদানি করা হয়েছে। ভারতীয় একটি ট্রাকের মাধ্যমে চালানটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। বন্দর ও কাস্টমসের প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ শেষে পণ্যটি দ্রুত খালাস করে নির্দিষ্ট গন্তব্যে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।

আরো পড়ুন: আজ যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন। খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। 

রুহুল আমিন বলেন, ‘ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে দুই দশমিক শূন্য তিন টন কাঁদুনে গ্যাস আনা হয়েছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়েছে। এটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকায় নেওয়া হবে।’

উল্লেখ্য, চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা। এরপর শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুটিং স্পটে জ্যান্ত সাপ হাতে মালাইকার চমক

শুটিং স্পটে জ্যান্ত সাপ হাতে মালাইকার চমক

ইরানে ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের প্রদর্শনী

ইরানে ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের প্রদর্শনী

ব্রিজের বদলে সাঁকো উদ্বোধন, সমালোচনার মুখে বিএনপি নেতা

ব্রিজের বদলে সাঁকো উদ্বোধন, সমালোচনার মুখে বিএনপি নেতা

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App