×

বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুসহ ১২ নেতাকর্মীকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুসহ ১২ নেতাকর্মীকে অব্যাহতি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ ১২ নেতাকর্মীকে সাইবার ট্রাইব্যুনালের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ বলেন, বিগত সরকারের দায়ের করা সাইবার ট্রাইব্যুনালের মামলাটির সত্যতা না থাকায় বিচারক সব আসামিকে অব্যাহতি প্রদানের আদেশ দিয়েছেন।

আরো পড়ুন: জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারো নেই: জামায়াত আমির

মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখার জের ধরে ২০২১ সালের ১৫ অক্টোবর দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তির বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এ বিষয়ে জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, মন্দির হামলার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আটক করে হত্যার ভয় দেখিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন তৎকালীন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পরে এক কোটি টাকা দিলেও বাকি টাকা না পেয়ে ১৬৪ ধারায় পরিকল্পিত জবানবন্দি তৈরি করে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলাটি দায়ের করা হয়। আদালত আমাদের অব্যাহতি দিয়েছেন। আমি আদালতের কাছে কৃতজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

হাই কোর্ট ‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

লং মার্চ স্থগিত করল জামায়াত

শেহবাজ শরিফের অনুরোধ লং মার্চ স্থগিত করল জামায়াত

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App