×

বিএনপি

ইব্রাহিম হোসেন

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে

দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভাজন করা যাবে না। ছবি : ভোরের কাগজ

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় এই নেতা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় তিনি মোরেলগঞ্জ-শরণখোলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরিঘাট এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভাজন করা যাবে না। ঘের দখল, জমি দখল, দলের মধ্যে অনুপ্রবেশ কারিদের কাছ থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের।

আরো পড়ুন : সংসদ নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে ১৭ বছর পরে নিজ জন্মভূমিতে ফিরলেন কেন্দ্রীয় এ নেতা মো. ইব্রাহিম হোসেন। তার আগমনে নেতাকর্মীরা জড়ো হয়ে ফুলের শুভেচ্ছা জানান।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, এনডিপির কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সদস্য জাকারিয়া মুন্সী ডালিম, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সভাপতি মো. আল-আমীন হাওলাদার, যুবদল নেতা মো. আব্বাস মুন্সী, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা শামীম হোসেন রমজান, ছাত্রদল নেতা মো. রাসেল শেখ, তুহিন মল্লিক, মো. জিলমান, মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা বুলু শেখ, মিকাঈল শেখ, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দল নেতা শফিকুল ইসলাম, আল-মামুন ফকির, যুবনেতা মিল্টন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা। সভা শেষে কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন তার পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এর আগে নেতৃবৃন্দ হযরত খানজাহান আলী রঃ এর মাজার জিয়ারত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App