×

বিএনপি

জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেয়ার শপথ বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেয়ার শপথ বিএনপির

ছবি : ভোরের কাগজ

জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেয়ার শপথ নিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বিএনপি কর্মীরা শপথ নিয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাবে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুলেল শুভেচ্ছা জানানোর পর বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় দলটির অঙ্গ ও সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে এসে জড়ো হয়।  

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।  

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, তারা নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় ৩য় বারের মত।

সরকার তিনমাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে তারা। সবাই যদি সহযোগিতা করে এই সরকারকে তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

আরো পড়ুন : খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিলেটে মন্ত্রী আরিফ শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

দিল্লিতে বিক্ষোভ সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App