×

বিএনপি

নিরাপদ ও শান্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

নিরাপদ ও শান্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যা একজন মা স্বপ্ন দেখেন- একটি নিরাপদ বাংলাদেশ। যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদেই ঘরে ফিরতে পারবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ আবারও কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা প্রকাশ করছে।

তিনি বলেন, এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার। বাংলাদেশে পাহাড়ি ও সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলেই এই দেশ। তিনি বলেন, এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, যেখানে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারবে।

ভবিষ্যতে তরুণ প্রজন্মই দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে—এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা ও মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বক্তব্যে তিনি পরপর তিনবার বলেন, আমরা দেশের শান্তি চাই।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। সেখানে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App