×

বিএনপি

স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম

স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হয়ে ওঠে এবং তিনি সংকটাপন্ন সময় পার করছিলেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দেশব্যাপী সাত দিন কোরআন তেলাওয়াতসহ বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাকে থামাতে হলে খুন করতে হবে’

মমতা ‘আমাকে থামাতে হলে খুন করতে হবে’

সীমান্তে পৃথক অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করলো বিজিবি

সীমান্তে পৃথক অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করলো বিজিবি

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App