×

অপরাধ

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং ওই এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ। এ সময় মাদকাসক্ত পথশিশুসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর থেকে পৃথক ওই অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ ছাড়াও বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ এর আশপাশের এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু ছাড়াও অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে আরো জানা যায়, প্রবাসীদের ভোগান্তি রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেয়া হবে না। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া শনিবারের অভিযানে আটক শিশুদের সুরক্ষায় ‘শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App