×

রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সোহেল তাজের স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সোহেল তাজের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার ফেসবুক পোস্টটি প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন সোহেল তাজ। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

‘‘আমি এই বছরেই ফিরব : শেখ হাসিনা

একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে। গণতন্ত্র কবর দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে। দেশ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আওয়ামী লীগকে ধ্বংস করে। ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে। দুর্নীতি/লুটপাট করে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।

আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App