×

বিএনপি

কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ এএম

 কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

ছবি: সংগৃহীত


ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল এবং নির্বাচনি কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

মির্জা আব্বাস দাবি করেন, তার নির্বাচনি এলাকায় জামায়াত-শিবির এবং এনসিপির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তার ধারণা। 

তিনি বলেন, “ফকিরাপুল ও আরামবাগের বিভিন্ন মেস এবং হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তারা কাল সকালে ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”  

নির্বাচনে যেকোনও ধরনের অনিয়মের চেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, “এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা কঠিন। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।” 

নিজের আসন নিয়ে আগে থেকেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ছক কষা হয়েছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। তিনি বলেন, “আমি বারবার কারচুপির আশঙ্কার কথা বলে আসছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”  


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App