×

বিএনপি

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন: তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দেন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দেন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।

আরো পড়ুন : ভোট দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App