×

বিএনপি

একসঙ্গে সুখবর পেলেন বিএনপির ছয় নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

একসঙ্গে সুখবর পেলেন বিএনপির ছয় নেতা

ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রায় ছয় মাস আগে বহিষ্কৃত নড়াইল বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক ছয়টি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

আরও পড়ুন : কে হচ্ছে বঙ্গভবনের নতুন বাসিন্দা

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পর এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

এছাড়া বিএনপি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্ব দিয়ে সুনাগরিক গড়তে হবে

রাশেদ তিতুমীর শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্ব দিয়ে সুনাগরিক গড়তে হবে

থানচিতে জুম চাষে কড়াকড়ি, পাহাড়ি সড়ক রক্ষায় পদক্ষেপ

থানচিতে জুম চাষে কড়াকড়ি, পাহাড়ি সড়ক রক্ষায় পদক্ষেপ

দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নয়

ডা. শফিকুর রহমান দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App