×

বিএনপি

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে প্রশাসনকে কাজ করার স্বাধীনতা, প্রশাসনিক বিভিন্ন দপ্তরগুলোতে রাজনৈতিক ব্যক্তিদের চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১২ ঘটিকায় এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশকে কেন্দ্র করে অনিয়ম দূর্ণীতির অভিযোগ এনে গত ৯ আগস্ট প্রতিবাদ মিছিল করে উপজেলা বিএনপি'র একাংশ। তারই প্রতিবাদে আজ প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপি'র আরেক অংশ।

এই প্রতিবাদ মিছিলে চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না, ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না, সহ নান স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আরও পড়ুন: শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

পরে ট্রাফিক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের বিএনপি নেতা এ্যাড. নিতাই রায় চৌধুরীর সার্বিক সহায়তায় মহম্মদপুরে যে অভূতপূর্ব উন্নয়ন ও বরাদ্দ আসছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিরীহ, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতার সাথে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

ছবি: সংগৃহীত

ফ্যামেলি কার্ডের ​নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বলেন, প্রায় ৯শ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষভাবে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। যারা নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে, তারা দলের সুহৃদ হতে পারে না। ফলে কোনো প্রকার অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান, ​এ্যাড. মো: মনিরুল ইসলাম মুকুল, ​অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আহ্সান হাবিব খাঁন সোহেল, মুহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, ​মো: শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক ​মো: তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ​মো: আরিফুজ্জামান মিল্টন, ​মো: ইব্রাহিম সর্দার শাকিল এবং ​রফিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App