×

বিএনপি

রাশেদ খান

‘ইশতিয়াক আহমেদের হাতে নির্যাতনের শিকার হয়েছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

‘ইশতিয়াক আহমেদের হাতে নির্যাতনের শিকার হয়েছি’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের অভিযোগে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, ‘সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আমি যে অভিযোগ দিয়েছিলাম, সেটির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে এসেছি। ইশতিয়াক আহমেদের দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছিলাম।’

আরও পড়ুন: সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

তিনি জানান, ট্রাইব্যুনাল থেকে তাকে বলা হয়েছে, মামলাটির জন্য একজন সাক্ষী প্রয়োজন। এ ঘটনায় তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন রাশেদ খাঁন।

এদিকে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগে সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

চিফ প্রসিকিউটর ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App