×

বিএনপি

আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসি দেবে : রাশেদ খাঁন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

 আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসি দেবে : রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ না হলে ভবিষ্যতে আর এমন সুযোগ নাও আসতে পারে। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন রাশেদ খান। তার ভাষ্য, ‘৭১-এর ঘাতক’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও তিনি দাবি করেন।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে রাশেদ খান বলেন, দলটি আগে সংসদে বিরোধী দলে ছিল না। এবার বিরোধী দল হিসেবে সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার মতে, ছায়া মন্ত্রিসভার দায়িত্ব সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত চেষ্টা করছে এবং দলটি আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে বলেও দাবি করেন রাশেদ খান।

তিনি আরও বলেন, লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না।

জামায়াত নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমার অবস্থান নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে বলেও তিনি দাবি করেন।

তার বক্তব্য, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হলে দলটি ক্ষমতায় ফিরে জামায়াতের নেতাদের বিরুদ্ধে আগের মতো মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে পারে। এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক থাকার কথাও বলেন তিনি।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

 আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসি দেবে : রাশেদ খাঁন

আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসি দেবে : রাশেদ খাঁন

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

বারিধারায় গাড়ির চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ঘাতক কিশোর সংশোধনাগারে

বারিধারায় গাড়ির চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ঘাতক কিশোর সংশোধনাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App